৬০ বছরের বৃদ্ধের মাথা থেকে বের করা হল একটি ক্রিকেট বলের আকারে ব্ল্যাক ফাঙ্গাস
দি নিউজ লায়ন; শুক্রবার ইন্দিরা গান্ধী মেডিক্যাল সায়েন্স ইনস্টিটিউট এর চিকিৎসকরা সফল অস্ত্রোপচার করে ৬০ বছরের বৃদ্ধের মস্তিষ্ক থেকে বের করে একটি ক্রিকেট বলের আকারে ব্ল্যাক ফাঙ্গাস। টানা তিন ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। IGIMS-র পরিচালক ডাঃ এন আর বিশ্বাস বিরল অস্ত্রোপচারে সফলতার জন্য চিকিৎসকদের দলটিকে অভিনন্দন জানিয়েছেন।
ডাঃ মন্ডল বলেন,“রোগীর সিটি স্ক্যান এবং এমআরআই পরীক্ষায় দেখা গিয়েছে যে তার মস্তিষ্ক মারত্মক ভাবে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। একটি ক্রিকেট বলের আকারের ব্ল্যাক ফাঙ্গাস ছাড়াও তার মস্তিষ্ক থেকে প্রায় ১০০ মিলিগ্রাম টিউমার বের করা হয়,” ডাঃ ব্রজেশ দাবি করেছেন, ছত্রাকটি রোগীর নাক দিয়ে প্রশ্বাসের মাধ্যমে মস্তিষ্কের সম্মুখভাগে প্রবেশ করেছিল। এটি দ্রুত ছড়িয়ে পড়ে যে তার কারণে, তিনি মৃগীতে আক্রান্ত হন। তবে তিনি এখন সুস্থ আছেন। পাটনার জামুই এলাকার বাসিন্দা তিনি। নাম অনিল কুমার।

Post a Comment